লা লিগায় হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। তাও ২৯ থেকে ৩৬ মিনিটের মধ্যে। প্রথমার্ধেই ৪-০ গোলের লিড নিয়ে ফেলে রিয়াল মাদ্রিদ। ভ্যালাডোলিড রিয়ালের আক্রমণ রুখতে গিয়ে পাগল হয়ে গেছে। পরে রিয়াল মাদ্রিদ ম্যাচটি ৬-০ গোলে জিতেছে।
লা লিগায় শিরোপার স্বপ্নের বিভোর বার্সেলোনা। আজ রিয়াল জিতলেও বার্সেলোনা শীর্ষে ১২ পয়েন্টের লিড নিয়ে। তবে কোপা ডেল রে তে সেমিফাইনালে বার্সেলোনা ও রিয়াল খেলছে। প্রথম লেগে বার্সেলোনা ১-০ গোলে এগিয়ে রয়েছে।
প্রথমার্ধের ৪ গোলের ১টি আবার রড্রিগোর। এরপর তিন গোলই করেন বেনজেমা। ৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন এই ফরাসি ফুটবলার। পরের অর্ধে দুটি গোল অ্যাসেনসিও ও লুকাসের।