এপ্রিল ২৭, ২০২৩, ০২:৪৭ এএম
ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আশা জাগিয়ে তুলেছে সিটি। আর্সেনালকে বুধবার তারা ৪-১ গোলে হারিয়েছে। এই জয়ে সিটি এখন প্রিমিয়ার লিগ জয়ের সুবাস পেতে শুরু করেছে।
এ ম্যাচে কেভিন ডি ব্রুইন জোড়া গোল করেন। অপর দুটি গোলটি সিটির হয়ে করেছেন জন স্টোনস ও আরলিং হালান্ড। ৮৬ মিনিটে আর্সেনালকে ১টি গোল এনে দেন রব হোল্ডিং। আর সিটির গোলটি নতুন তারকা হালান্ডের। যোগ করা সময়ে গোলটি করেন তিনি। সিটি এখন প্রিমিয়ার লিগ জয়ের পথে।
৩১ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয়। আর্সেনাল ৩৩টি ম্যাচ খেলে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে। সিটি ২টি ম্যাচ কম খেলেছে। সিটির হাতে এখন ৭টি ম্যাচ। আর আর্সেনালের সেখানে ৫টি। সিটি যে ফর্মে রয়েছে এতে করে ধরে নেওয়া বড় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগ পেতে যাচ্ছে তারা।