কোচ বদলে বিপদে রয়েছে বায়ার্ন মিউনিখ। নাগেলসম্যান অবশ্য গুরুতর কাজ করেছিলেন বলে চাকরি হারান। ক্লাবের গোপন তথ্য বান্ধবীকে বলে দিতেন। নতুন কোচ টুখেল এসে সমস্যা আরো বড় হলো। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। মঙ্গলবার প্রথম লেগে ম্যানসিটির কাছে হেরে গেল বায়ার্ন ৩-০ গোলে। সেমিফাইনালে এক পা চলে গেছে পেপ গার্দিওলার সিটির।
আরলিং হালান্ড ১টি গোল করেছেন। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ গোল হালান্ডের। প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হিসাবে এক মৌসুমে আজ পর্যন্ত এতো গোল কেউ করেনি।
ম্যানসিটির হয়ে অপর দুটি গোল রদ্রি ও বার্নাডো সিলভার। সিটি ফিরতি লেগ খেলতে যাবে মিউনিখে। সেখানে ৪ গোল নূন্যতম করতে হবে জিততে হলে। যেটা কঠিন চ্যালেঞ্জ।