বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার ২০১ রান করেও ইংল্যান্ডের জয় ১১৮ রানে। ২০২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা গুঁড়িয়ে যায় মাত্র ৮৩ রানে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
বৃষ্টির কারণে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ২৯ ওভারে নেমে আসে ম্যাচটি। তবে ২৯ ওভারও খেলতে পারেনি টসে হেরে ব্যাটিং করা স্বাগতিক ইংল্যান্ড। পাঁচ বল বাকি থাকতে অলআউট হয় তারা।
আগামীকাল তৃতীয় ওয়ানডে ম্যাচ। আর এটা এখন অঘোষিত ফাইনাল।