প্রথমবার প্রোটিয়াদের মাটিতে সিরিজ জয়ের হাতছানি টিম টাইগারদের সামনে। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শুরু রোববার (২০ মার্চ) দুপুর ২টায়।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ। যার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাটে জয়হীন থাকার বন্ধ্যাত্ব ঘোচে টাইগারদের। দক্ষিণ আফ্রিকার মাটিতে এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ ম্যাচেও আছে বৃষ্টির চোখ রাঙানি। গুরুত্বপূর্ণ হবে টস। তবে সব ছাঁপিয়ে এক্সফ্যাক্টর হতে পারেন আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন।