সেঞ্চুরিয়নে লড়াই সমানে সমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৩, ১০:০০ পিএম

সেঞ্চুরিয়নে লড়াই সমানে সমান

সেঞ্চুরিয়নে শ্বাসরুদ্ধকর লড়াই চলছে। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ প্রবল চাপ সৃষ্টি করছে একে অপরের ওপর। 

বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৯ রানে ৪ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৭৯ রানের লিড হয়েছে। এর আগে ২১২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এনরিক নর্টজে ৫ উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের রেইফার দলীয় সর্বেোচ্চ ৬২ রান করেন। 

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৪২ রানে। 

Link copied!