সেন্ট লুসিয়ায় ৩৮ ওভারের খেলা হবে আজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৮, ২০২২, ১২:৩২ এএম

সেন্ট লুসিয়ায় ৩৮ ওভারের খেলা হবে আজ

নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ালে চতুর্থ দিনের শুরুর প্রথম ঘন্টাখানেকের মধ্যেই হয়তো হারের তেতো স্বাদ পেতে হতো বাংলাদেশকে। বৃষ্টির কারণে ওয়েস্ট ইন্ডিজের জয় পেতে অপেক্ষা বেড়েছে।

এই রিপোর্ট লেখার সময় চতুর্থ দিনের ৪ ঘন্টা ৩০ মিনিটে পেরিয়ে গেছে। আর তখন পিচ ড্রাই মেশিন দিয়ে শুস্ক করার চেষ্টা চলছে। বাংলাদেশ সময় রাত ১টায় (ওখানে বেলা ৩টা) খেলা শুরু হবে। আর আজ ৩৮ ওভারের খেলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃষ্টি অবশ্য থেমে গেছে। বাংলাদেশ তখনও ৪২ রানেই পিছিয়ে আর হাতে রয়েছে ৪ উইকেট।

২ টেস্টের সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ এই পদ্মাব্রিজ ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে।  

Link copied!