জিম্বাবুয়ে থেকে চোট নিয়ে দেশে ফেরেন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান। কিপিংয়ের সময় পেসার হাসান মাহমুদের বলের আঘাতে তার আঙুল ভেঙে যায়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে তার এশিয়া কাপে খেলা হবে না। তাকে বাদ দিয়ে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।
২৭ আগস্ট থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।