সৌদি আরবে আসছেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২৩, ০৬:৩৮ পিএম

সৌদি আরবে আসছেন মেসি

বোমা ফাটালো ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি। সৌদি আরবের চলে যাচ্ছেন লিওনেল মেসি। তবে কোন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন সেটা নিশ্চিত জানা যায়নি। 

সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তাকে রেকর্ড ৪০০ মিলিয়ন ডলার বেতন দেবে। 

সংবাদ মাধ্যম এএফপি এমনটিই জানিয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমটি জানিয়েছে, দুই পক্ষ চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। আগামী মৌসুমে লিও সৌদি লিগে খেলবেন। 

‘মোটা অংকের ’ চুক্তিতে আগামী মৌসুম থেকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেই পাড়ি জমাচ্ছেন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। চুক্তির সঙ্গে ঘনিষ্ঠ ভাবে জড়িত একটি সুত্র আজ বার্তা সংস্থা এএফপিকে একথা জানিয়েছে। 

ক্লাবের নাম ও নিজের পরিচয় গোপন রাখার শর্র্তে তিনি বলেন,‘ চুক্তি সম্পন্ন হয়ে গেছে। আগামী মৌসুম থেকে সৌদি আরবেই খেলছেন মেসি। চুক্তিটি অভাবনীয় এবং বিপুল অর্থের। আমরা শুধু ছোটখাট বিষয়গুলো চুড়ান্ত করেছি।’

এ বিষয়ে জানতে চাইলে মেসির বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই শুধু এটুকুই জানিয়েছে যে, চুক্তি অনুযায়ী ৩০ জন পর্যন্ত ক্লাবেই থাকছেন তিনি। পিএসজির অন্য একটি সুত্র জানায়, ক্লাব যদি চুক্তি নবায়ন করতে চাইত, তাহলে আগেই সেটি হয়ে যেত।’

Link copied!