স্ট্যাডিয়ামে ব্যাগ চুরি, পুলিশের কথা শুনে অবাক আর্জেন্টাইন সাংবাদিক

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২২, ০৪:১৯ পিএম

স্ট্যাডিয়ামে ব্যাগ চুরি, পুলিশের কথা শুনে অবাক আর্জেন্টাইন সাংবাদিক

বিশ্বকাপের সংবাদ কাভার করতে কাতারে খেলার সময় নিজের ব্যাগ হারিয়ে ফেলেন আর্জেন্টিনার এক নারী সাংবাদিক। চুরি যাওয়া ব্যাগ ফিরে পেতে থানায় অভিযোগ করতে যান তিনি। কিন্তু পুলিশ কর্মকর্তা তাঁর কাছে জানতে চান, যে চোর ব্যাগ নিয়েছে তাকে ধরার পর কী ধরনের শাস্তি চান— কাতার থেকে বের করে দেওয়া নাকি পাঁচ বছরের জেল। এ বিষয়টিই অবাক করেছে তাঁকে।

ডমিনিক মেজগার নামে ওই নারী সাংবাদিক তোদো নোতিসিয়াস নামে একটি টিভির প্রতিনিধি হয়ে কাতারে গেছেন।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে রাজধানী দোহার করনিচ এলাকায় নিজের কাজ করছিলেন। তখনেই কেউ একজন তাঁর ছোট হ্যান্ডব্যাগের ভেতর থাকা আরেকটি ব্যাগ চুরি করে নিয়ে যায়। ওই ব্যাগের ভেতর ওয়ালেট, হোটেলের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

চুরির অভিযোগ জানাতে স্থানীয় থানায় যান তিনি। সেখানকার পুলিশ কর্মকর্তারা নিশ্চয়তা দেন ব্যাগটি ফিরিয়ে দিতে সব চেষ্টা করবেন। পুলিশ কর্মকর্তা তাঁর কাছে জানতে চান, যে চোর ব্যাগ নিয়েছে তাঁকে ধরার পর কী ধরনের শাস্তি চান— কাতার থেকে বের করে দেওয়া নাকি পাঁচ বছরের জেল। এ বিষয়টিই অবাক করেছে তাঁকে।

জবাবে তিনি জানান, এটি আইনই দেখবে। আপাতত নিজের ব্যাগ ফিরে চান।

আরেকটি জিনিস তাকে অবাক করেছে। সেটি হলো— পুরুষ পুলিশ কর্মকর্তা তার বিষয়টি দেখেননি। এর বদলে নারী পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় তাকে।

তিনি বলেন, ‘আমি তাদের জিজ্ঞেস করি কেন আমি এখানে (নারী পুলিশের কাছে)। তখন আমাকে বলা হয়, আমি নারী তাই আমার বিষয়টি একজন নারী পুলিশ কর্মকর্তা দেখবেন।’

Link copied!