স্বস্তিতে নেই পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২২, ১০:৫৮ পিএম

স্বস্তিতে নেই পাকিস্তান

 

প্রথমে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে ২২২ রানে অলআউট করে পাকিস্তান। তবে স্বস্তিতে নেই পাকিস্তানও। তারা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ২ উইকেট হারিয়ে ২৪ রান তুলে দিন শেষ করেছে।

দলীয় ১২ রানে ইমাম-উল-হক (২) ও ২১ রানে আব্দুল্লাহ শফিক (১৩) আউট হয়েছেন। ক্রিজে আছেন আজহার আলী (৩) ও বাবর আজম (১)। তারা দুজন আগামীকাল সকালে ব্যাট করতে নামবেন। পাকিস্তানের দুটি উইকেটের ১টি নিয়েছেন কাসুন রাজিথা। অন্যটি নিয়েছেন প্রভাত জয়সুরিয়া।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬৬.১ ওভারে ২২২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। অবশ্য এই রান আরও কম হতে পারতো। ৫৪.৫ ওভারের মাথায় দলীয় ১৭৭ রানে নবম উইকেট হারায় লঙ্কানরা। এরপর টেল এন্ডার মাহিশ থিকশানা ও কাসুন রাজিথা ১১ ওভার ৪ বল ব্যাট করে ৪৫ রান যোগ করেন দলীয় সংগ্রহে। তাতে তাদের সংগ্রহ ১৭৭ থেকে হয়ে যায় ২২২।

 

Link copied!