হাসান মাহমুদকে পাচ্ছে না বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২০, ২০২২, ০৬:২৬ পিএম

হাসান মাহমুদকে পাচ্ছে না বাংলাদেশ

লিটন দাস, ইয়াসির রাব্বীর পর এবার এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ। প্রায় দেড় বছরের বিরতির পর সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ফিরেছিলেন এই পেসার। দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিতে নিয়েছিলেন ৫ উইকেট। 

এশিয়া কাপ খেলতে আগামী ২৩ আগস্ট বিকেল পাঁচটায় সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ত্যাগ করবে টাইগাররা। এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, প্রতিপক্ষ আফগানিস্তান। 

 

Link copied!