হায়দরাবাদকে পাত্তাই দিল না চেন্নাই

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৮, ২০২১, ১১:৪৪ পিএম

হায়দরাবাদকে পাত্তাই দিল না চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করেন মহেন্দ্র সিং ধোনিরা (১৭৩/৩)। ৬ ম্যাচে ৫টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চেন্নাই। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ডেভিড ওয়ার্নার (৫৭) ও পান্ডে (৬১) দলের ইনিংসকে লড়াকু অবস্থানে নিয়ে যান। তবে কেন উইলিয়ামসন ১০ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন। চেন্নাইয়ের লুঙ্গি এনগিডি ৩৫ রানে ২ উইকেট নেন। 

জবাবে চেন্নাইয়ের ২ ওপেনার প্লেসিস ও রুতুরাজ গায়কোয়াড়ের ওপেনিং জুটি ছিল ১২৯ রানের। গায়কোয়াড় ৭৫ ও প্লেসিস ৫৬ রানে ফিরে গেলেও চেন্নাই জয়ের ধারায় ছিল। হায়দরাবাদের অন্য কোনো বোলার সফল হননি শুধু রশিদ খান ছাড়া (৩/৩৬)। ম্যাচ সেরা হয়েছেন রুতুরাজ গায়কোয়াড়।  

 

Link copied!