হুইল চেয়ার রাগবি প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৬, ২০২৩, ০৬:৫০ পিএম

হুইল চেয়ার রাগবি প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ রাগবি ফাউন্ডেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ ও বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত হয়েছে “হুইল চেয়ার রাগবি ট্রেনিং ও প্রদর্শনী প্রতিযোগিতা (ঢাকা)-২০২৩”।

সোমবার (১৬ই জানুয়ারি) শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই রাগবির ট্রেনিং ও প্রদর্শনী।

সকাল ৯টায় শুরু হয় রাগবির প্রশিক্ষণ। দুপুর ২টা ৩০ মিনিটে হুইলচেয়ার রাগবি প্রদর্শনী টুর্নামেন্টে বিডব্লিউএসএফ রাইডার্স, বিডব্লিউএসএফ হান্টার ও বিডব্লিউএসএফ টাইটানস দলের মধ্যকার লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় ফাইনাল খেলায় মুখোমুখি হয়- বিডব্লিউএসএফ রাইডার্স ও বিডব্লিউএসএফ হান্টার এবং ০-৪ পয়েন্ট এর ব্যবধানে বিডব্লিউএসএফ রাইডার্স টিম জয়ী হয়।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ-এর মহাসচিব ইঞ্জি. মো. মাকসুদুর রহমান বলেন, ‘তারা ভবিষ্যৎ এ রাগবি খেলাকে আরও দূরে এগিয়ে নিয়ে চায়।’

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, তারা প্যারালিম্পিক এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান।        

এছাড়াও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন এর টিম ম্যানেজার মো. মোতালেব মিয়া ও মার্কটেক গ্লোবালের সহপ্রতিষ্ঠাতা সামিনা ও নয়নসহ অন্যান্যরা।

এই আয়োজনটিতে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল নবান্ন প্রকাশনী এবং ডিজিটাল পার্টনার হিসেবে ছিলো মার্কটেক গ্লোবাল।

Link copied!