হোঁচট খেল বার্সেলোনা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১১, ২০২৩, ০৪:৩২ এএম

হোঁচট খেল বার্সেলোনা

গিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। সোমবার জয় নিয়ে দ্বিতীয়স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে ১৫ পয়েন্ট ব্যবধানে েএগিয়ে যাওয়ার সুযোগ ছিল। লা লিগার এই ম্যাচটিতে সেটা হয়নি। ফলে ১৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে কাতালানরা। শিরোপার আশা অবশ্য এখনো ভালভাবে টিকে রয়েছে দলটির। 

এ রাতেও ম্যাচের দশম মিনিটে মেসির নাম ধরে স্লোগান দিয়েছে বার্সেলোনার সমর্থকরা। তারা মেসিকে বার্সেলোনায় দেখতে চায়। তবে এমন ম্যাচে জয়বঞ্চিত থাকতে হয়েছে দলটিকে। 

২৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ৫৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। 

Link copied!