লিওনেল মেসি ২০২৪ সালে কোপা আমেরিকা খেলবেন। আর সেটা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এরপর বুটজোড়া তুলে রাখার কথা। কিন্তু ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছেন। এখনো ফর্মে আছেন তিনি। ফলে তার শেষ দেখছেন না কেউ। মেসি অবশ্য নিজে নিশ্চিত নন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলেছিলেন। ক্যারিয়ারে সব জিতেছেন। এখন ২০২৬ অবধি কি যাবেন তিনি?
আর্জেন্টিনার ওলে পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বয়সের কারণে ২০২৬ বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি ফুটবল খেলতে ভালোবাসি, যদি খেলাটা আমি উপভোগ করি, শারীরিকভাবে ফিট থাকি, তাহলে চালিয়ে যাব। পরবর্তী বিশ্বকাপ এখনো দেরি আছে। আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে, এর ওপর নির্ভর করছে।’