মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের একমাত্র টেস্ট ম্যাচটি। আয়ারল্যান্ড টসে জিতে ব্যাট নিয়েছে। টেস্টের প্রথম দিনে লাঞ্চে যায় আয়ারল্যান্ড ৩ উইকেটে ৬৫ রানে। এ রিপোর্ট লেখার সময় আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়েছে প্রথম ইনিংসে। ৫৮ রানে ৫ উইকেট নেন তাইজুল।
বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছে। বাংলাদেশ ৩৪ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষে করেছে। ১৮০ রানে পিছিয়ে তারা।
বাংলাদেশের তিন উইকেট নিয়েছেন শরীফুল, এবাদত ও তাইজুল। তাসকিন আহমেদ নেই। তামিম ইকবালকে নিয়ে চিন্তা ছিল। অবশ্য তিনি খেলতে নেমেছেন এ টেস্ট। বাংলাদেশ প্রথম দিনেই চাপে রেখেছে আয়ারল্যান্ডকে।
এ টেস্ট দিয়ে আয়ারল্যান্ডের সাতজন ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়েছে। তারা হলেন- মারে কমিন্স, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, গ্রাহাম হুম, বেন হোয়াইট ও পিটার মুর।
টেস্ট ফরম্যাটে এই প্রথম মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চলমান সিরিজে তিন ম্যাচের ওয়ানডে ২-০ ব্যবধানে ও টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), মারে কমিন্স, জেমস ম্যাককোলাম, হ্যারি টেক্টর, পিটার মুর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রিন, গ্রাহাম হুম ও বেন হোয়াইট।