৫০০ গোলের মাইলফলকে রোনালদো

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১২:৫৫ এএম

৫০০ গোলের মাইলফলকে রোনালদো

মক্কার কিং আবদুল আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌ প্রো লিগে হ্যাটট্রিক করলেন তিনি প্রথমবারের মত। আর তার দল আল নাসর বড় জয়ের পথে ছিল। ৬১ মিনিটেই তিনি ৪ গোল একাই করেন। আল নাসর সেই ৪-০ গোলেই জেতে ম্যাচটি। 

রোনালদো যখন প্রথম গোল করেন। তখন একটি রেকর্ড করে ফেলেন। লিগ ক্যারিয়ারে এটি ছিল তার ৫০০তম গোল। বিরল রেকর্ড। ইউরোপ মাতিয়ে এখন এশিয়াও জয় করলেন এই পর্তুগীজ সুপারস্টার। 

আল নাসর ৪-০ গোলে পরাজিত করেছে আল ওয়াহেদকে।  দীর্ঘ দিন যাবত  বিভিন্ন ক্লাবের হয়ে খেলে আসা পর্তুগালের ৩৮ বছর বয়সী  সুপার স্টারের গোল সংখ্যা একণ ৫০৩। পাঁচটি ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে   ৫টি লিগে এই গোল করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুতে নিজ দেশের  স্পোর্টিং লিসবনের হয়ে তিন গোল করেছিলেন রোনালদো। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে দুই দফায় করেছেন ১০৩ টি লিগ গোল। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৩১১টি এবং জুভেন্টাসের হয়ে ৮১ গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি অঁর খেতাব বিজয়ী এই তারকা।

 

Link copied!