’ভারতে ২০২৩ বিশ্বকাপেই বোধহয় আমাদের চারজনের ক্যারিয়ার শেষ হবে‘

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৫:৫৮ পিএম

’ভারতে ২০২৩ বিশ্বকাপেই বোধহয় আমাদের চারজনের ক্যারিয়ার শেষ হবে‘

ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে  বিশ্বকাপে  তিনি নিজেসহ চার সিনিয়র খেলোয়াড় ৫০ ওভার ফরম্যাট থেকে অবসর নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

টাইগার অধিনায়ক তামিমের সাথে অন্য তিন খেলোয়াড় - সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ওয়ানডে ফরম্যাটে  বাংলাদেশকে শক্তিশালী  দলে পরিনত করা  এ চারজনকে  ‘ফ্যাবুলাস ফোর’ হিসেবে আখ্যায়িত করা  হয়।

বুধবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটে জয়ের পর ওমন মন্তব্য করেন তামিম।

তামিম বলেন, ‘২০২৩ বিশ্বকাপ সম্ভবত আমাদের সবার জন্য সবচেয়ে বড় ইভেন্টগুলোর মধ্যে একটি হবে। বিশেষ করে আমাদের চার জনের, সম্ভবত সেখানেই সমাপ্তি ঘটবে এবং আমাদের সেরা কম্বিনেশন এবং  সম্ভাব্য সেরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

Link copied!