ডিসেম্বর ৬, ২০২৩, ০৬:০৪ পিএম
ফুটবলের প্রধান কোচ জাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ২০২৪ সালের ডিসেম্বর অবধি মেয়াদ বাড়ানো হয়েছে। এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল মেয়াদ। সেটাকে আরও ১ বছর বাড়ানো হয়েছে।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ মেয়াদ বৃদ্ধির ব্যাপারটি নিশ্চিত করেন। তিনি বলেন,‘ দুই পক্ষের আলোচনা ও সম্মতির ভিত্তিতে চুক্তি নবায়ন হয়েছে। একইসঙ্গে তার দাবি এবং পারফরম্যান্স পর্যালোচনা করে সম্মানী আগের চেয়ে কিছুটা বেড়েছে।’
সাফে বাংলাদেশ ভাল খেলেছে। আর সম্প্রতি বাংলাদেশ দলের পারফরম্যান্স সবার মন কেড়েছে। ফলে স্প্যানিশ নাগরিক কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে।