প্যারিস অলিম্পিকে পুরুষ ১০০ মিটারে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। গত রাতে তিনি ১০০ মিটারের স্বর্ণ জয় করেন।
যুক্তরাষ্ট্রের নোয়া লাইস এবং জামাইকার কিশানে থম্পসন দুই জনই ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করেন। ঘড়ি ধরে একই সময় দৌড় শেষ করে। শেষপর্যন্ত জামাইকার থম্পসনের রাজ শেষ করে ১০০ মিটারে সোনা জেতে নোয়া।
সেকেন্ডের হাজার ভাগ হিসেব করে নোয়াকে জয়ী ঘোষণা করা হয়েছে। নোয়া ৯.৭৮৪ সেকেন্ডে দৌড় শেষ করেন। সেখানে কিশানে করেন ৯.৭৮৯ সেকেন্ডে। অর্থাৎ o.০০৫ সেকেন্ড দুই প্রতিযোগীর মধ্যে পার্থক্য গড়ে দেয়।