সেপ্টেম্বর ২৪, ২০২৩, ১১:৫১ পিএম
ইন্দোরে শুভমান গিল ও শ্রেয়াশ আয়ার অস্ট্রেলিয়ার বোলারদের পাত্তাই দিলেন না। এই দুজনের সেঞ্চুরিতে ভারত ৩৯৯ রান সংগ্রহ করে। বৃষ্টি আইনে ৩৩ ওভারে ৩১৭ রান টার্গেট ছিল। অস্ট্রেলিয়া ২১৭ রানে অলআউট হয়। ৩ ম্যাচের সিরিজ ভারত ১ ম্যাচ হাতে রেখে জিতেও নিয়েছে।
শুভমান গিল ৯৭ বলে ১০৪ ও শ্রেয়াশ আয়ার ৯০ বলে ১০৫ রান করেন। তিনি ম্যাচসেরা হন। ভারত অবিশ্বাস্য ব্যাটিং করেছে। অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন ১০৩ রান দেন ১০ ওভারে। ৯১ রান দেন অ্যাবোট।
ভারতের এই রান উৎসবে যোগ হন সুরিয়াকুমার যাদব। ৩৭ বলে তার ৭২ রান। জবাবে অস্ট্রেলিয়া দাঁড়াতে পারেনি। ২৮.২ ওভারে অলআউট তারা। অশ্বিন ও জাদেজা ৩টি করে উইকেট নেন।