অজির হেক্সা মিশনে সব দলের যত প্রাপ্তি

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ২০, ২০২৩, ০১:৩৬ পিএম

অজির হেক্সা মিশনে সব দলের যত প্রাপ্তি

ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সংগৃহীত ছবি

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই জয়ের জন্য শুধুমাত্র ট্রফি পাচ্ছে তা অবশ্যই নয় বরং বেশ ভালো পরিমাণের অর্থও পাচ্ছে অজিরা। 

চ্যাম্পিয়ন হিসেবে অস্ট্রেলিয়া দলের প্রাইজমানি ৪০ লাখ মার্কিন ডলার, বাংলাদেশ মুদ্রায় যা ৪৪ কোটি টাকারও বেশি। আর টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে হেরে যাওয়া ভারত রানার্সআপ হিসেবে পাচ্ছে ২০ লাখ মার্কিন ডলার বা ২২ কোটির বেশি।

এছাড়া গ্রুপ পর্বে প্রতি জয়ের জন্য দলগুলো পেয়েছে ৪০ হাজার ডলার করে। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া গ্রুপ পর্বে জিতেছিল ৭ ম্যাচ। ৪৪ লাখ ডলারের বাইরে আরও ২ লাখ ৮০ হাজার ডলার তাদের অর্জন। 

অন্যদিকে গ্রুপপর্বে সব ম্যাচ জিতে ভারত পাচ্ছে ৩ লাখ ৬০ হাজার ডলার। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার আয় ৫১ কোটি টাকার বেশি। ভারতের আয় ২৮ কোটির বেশি। দুই ম্যাচ জিতে বাংলাদেশ পেয়েছে ৮০ হাজার ডলার। 
এছাড়া অংশগ্রহণকারী দল হিসেবে আছে ১ লাখ ডলার।

সেমিফাইনালে হেরে যাওয়া নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রত্যেকে পাচ্ছে ৯ কোটি টাকারও বেশি। 
আর গ্রুপ পর্ব পেরুতে না পারা বাকি ছয় দলের প্রত্যেকের অর্জন ১ লাখ ডলার করে। 

ব্যর্থতায় মোড়ানো বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ কোটি টাকা।

Link copied!