আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা জুলিয়ান আলভারেজ থামছেন না। শনিবার তিনি গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। আর লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও ২-০ গোলে হারিয়েছে শেফিল্ড ইউনাইটেডকে।
সিটির রড্রি ১৪ মিনিটে গোল করে দলকে ইতিহাদ স্টেডিয়ামে এগিয়ে দেন। ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ২৩ বছর বয়সী আলভারেজ।
আগের ম্যাচে চেলসি ৩-২ গোলে লুটন টাউনকে হারিয়েছে। কোল পালমার জোড়া গোল করেছেন। ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ম্যানসিটির অবস্থান তৃতীয়। আর ২৮ পয়েন্ট নিয়ে দশে চেলসি।