ইংলিশ প্রিমিয়ার লিগে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। তাও প্রতিপক্ষের মাঠে। গুডিসন পার্কে ৩-১ গোলে জয়। এই জয়ের ম্যাচে আর্জেন্টিনার বিস্ময় জুলিয়ান আলভারেজ পেনাল্টি থেকে গোল করেছেন। ম্যানসিটিও মূল্যবান ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে।
২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ১৪ ট্রফির স্বাদ পেয়ে গেছেন ইতোমধ্যে। এ ম্যাচে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। অপর দুটি গোল ফিল ফোডেন ও বার্নাডো সিলভার।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি চতুর্থস্থানে। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। এদিকে এই রাতে চেলসি জিতেছে।
লন্ডনের ক্লাবটি ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারায়। লিগে অবস্থান ভাল নয়। ২৫ পয়েন্ট নিয়ে তারা দশমস্থানে।