অ্যান্ডারসনের ৭০০

স্পোর্টস ডেস্ক

মার্চ ৯, ২০২৪, ০২:১৪ পিএম

অ্যান্ডারসনের ৭০০

টেস্ট ক্রিকেটে প্রথম পেসার হিসেবে ৭০০ উইকেট শিকারি জেমস অ্যান্ডারসন ছবি : টুইটার

টেস্ট ক্রিকেটে প্রথম পেস বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন জেমস অ্যান্ডারসন। ভারতের বিপক্ষে ধর্মশালায় তিনি এই কৃতিত্ব দেখান।

তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭শ উইকেট শিকার  ক্লাবের সদস্য হলেন  ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন।
ধর্মশালায় ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনের চতুর্থ ওভারে ক্যারিয়ারের ৭শ উইকেট পূর্ণ করেন ৪১ বছর বয়সী এই পেসার।
ভারতের বিপক্ষে এই টেস্ট খেলতে নামার আগে অ্যান্ডারসনের পরিসংখ্যান ছিলো- ১৮৬ ম্যাচে ৬৯৮ উইকেট। ৭শ উইকেট থেকে মাত্র ২ শিকার দূরে ছিলেন তিনি।
গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ভারতের শুভমান গিলকে শিকার করে উইকেট সংখ্যা ৬৯৯তে নিয়ে যান। শনিবার, তৃতীয় দিন ভারতের কুলদীপ যাদবকে আউট করেন ৭শ উইকেট পূর্ণ করেন অ্যান্ডারসন।

Link copied!