টানা দুই ম্যাচে সেঞ্চুরি ইংল্যান্ডের ফিল সল্টের ছবি : টুইটার
ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট আবার সেঞ্চুরি করেছেন। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৯ রান করেন ৫৭ বলে। ইংল্যান্ড ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে।
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ১০৯ রান করে ম্যাচ সেরা হন তিনি। আবার সেঞ্চুরি করে ইংল্যান্ডকে বিশাল স্কোর এনে দেন এই ব্যাটার।
তার ইনিংসে ছিল ১০টি ছয় ও ৭টি চারের মার। ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এটি। এ ম্যাচ ইংল্যান্ড ৭৫ রানে জিতে সিরিজ ১-১ এ ড্র করে ফেলে।
টানা ২ ম্যাচে ম্যাচসেরা হলেন সল্ট।