পার্থ টেস্ট

ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২৩, ০১:৪৩ পিএম

ওয়ার্নারের সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

ডেভিড ওয়ার্নার পার্থে অসাধারণ সেঞ্চুরি করেছেন। আর তার সেঞ্চুরিতে প্রথম টেস্টের প্রথম দিনটি অস্ট্রেলিয়া নিজেদের করে নিয়েছে।

 সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ৩৪৬ রান করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ১৬টি চার ও ৪টি ছক্কায় ২১১ বলে ১৬৪ রানের অসাধারন ইনিংস খেলেন। 

এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে যাওয়া  ওয়ার্নার বিস্ফোরক ফর্মে।  পার্থে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজাকে নিয়ে অস্ট্রেলিয়ার উড়ন্ত সূচনা এনে দেন ওয়ার্নার। ১৮১ বল খেলে ১২৬ রানের সূচনা গড়েন খাজা-ওয়ার্নার। 

Link copied!