বুধবার সিডনিতে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু

ব্যাগি গ্রিন ক্যাপ চুরি, হতাশ ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২, ২০২৪, ০২:৪৭ পিএম

ব্যাগি গ্রিন ক্যাপ চুরি, হতাশ ওয়ার্নার

এই ব্যাগি গ্রিন ফেরত চান ওয়ার্নার ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে ব্যাগি গ্রিন (ক্যাপ) হারালেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। বুধবার   পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু সিডনিতে। ওয়ার্নার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নামার আগে হতাশায় পড়লেন। অস্ট্রেলিয়া এই টেস্ট সিরিজে ২-০ তে লিড নিয়েছে। পাকিস্তান হোয়াইটওয়াশ এড়াতে চাইবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে ব্যাগি গ্রিন হারানোর কথা জানান ওয়ার্নার। মেলবোর্ন থেকে সিডনির ফ্লাইটে ব্যাগি গ্রিন হারিয়েছেন তিনি। বিদায় টেস্টের আগে ব্যাগি গ্রিন ফেরত পেতে আকুতিও জানিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
ইনস্টাগ্রামে এক ভিডিওতে ওয়ার্নার বলেন, ‘এটা আমার শেষ অবলম্বন। আমার যে ব্যাগ প্যাকে ব্যাগি গ্রিন ছিল, কয়েক দিন আগে মেলবোর্ন বিমানবন্দর থেকে সিডনিতে যাবার সময় সেই লাগেজ থেকে সেটি নিয়ে নেওয়া হয়েছে। এটার সাথে আমার আবেগ জড়িত। এটা এমন কিছু যা আমি ফিরে পেতে চাই।’ 

Link copied!