ফলোয়ন না করিয়ে শ্রীলংকা আবার ব্যাটিংয়ে

বাংলাদেশ ১৭৮ রানে অলআউট

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ১, ২০২৪, ০৯:১৫ এএম

বাংলাদেশ ১৭৮ রানে অলআউট

চতুর্থ বাংলাদেশী হিসাবে টেস্টে ৪০০০ রান মুমিনুলের ছবি : বিসিবি

চট্টগ্রামে টেস্টের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৩৫৩ রানে পিছিয়ে তারা শ্রীলংকা থেকে। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। 

শ্রীলংকা প্রথম ইনিংসে ৫৩১ রান তুলেছিল। বাংলাদেশ ব্যাটিং উইকেটে ভাল বল করতে পারলেন না। অসহায় ভাবে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তারা।

মুমিনুল হক চতুর্থ বাংলাদেশী হিসেবে টেস্টে ৪ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন। শ্রীলংকা বাংলাদেশকে ফলো অন করায়নি। 

আসিথা ফার্নান্দো ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট বিশ্ব, লাহিরু ও প্রভাতের। সাকিব ১৫ ও লিটন ৪ রানে আউট হন। 

Link copied!