এশিয়া কাপ

ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১১:৩৫ পিএম

ভারতকে হারিয়ে এশিয়া কাপ শেষ বাংলাদেশের

এশিয়া কাপে সুপার কাপের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারাল বাংলাদেশ। কলম্বোয় দারুণ জয়ের স্মৃতি নিয়ে দেশে ফিরবেন সাকিব আল হাসানরা। 

বাংলাদেশ আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে ভারত ৪৯.৫ ওভারে ২৫৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এশিয়া কাপে হতাশা কিছুটা কমে গেল। ভারতের বিপক্ষে এসেছে জয়। 

ভারতের শুভমান গিল ১২১ রান করেছিলেন। অক্ষর প্যাটেল ভয় পাইয়ে দিয়েছিলেন। ৩৪ বলে ৪২ রান করেন তিনি। বাংলাদেশ স্বস্তি পেল অবশেষে। মোস্তাফিজ ভারতের জয়ের আশা নিভিয়ে দেন। তিনি ভয়ঙ্কর হতে থাকা অক্ষর প্যাটেল ও শারদুল ঠাকুরকে আউট করেন। 

এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের মঞ্চে ভারতকে হারালো বাংলাদেশ। এর আগে ২০১২ সালের এশিয়া কাপে ভারতকে হারিয়েছিলো টাইগাররা।
এবারের আসরে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে ৩ ম্যাচ খেলে ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট নিয়ে রান রেটে বিবেচনায়   টেবিলের তৃতীয় স্থানে থেকে এশিয়া কাপ মিশন শেষ হলো বাংলাদেশের। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে চতুর্থ স্থানে থেকে মহাদেশীয় এ টুর্নামেন্ট শেষ করে  পাকিস্তান। ৩ খেলায় ২টি করে জয় ও ১টি করে হার ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর ফাইনালে লড়বে ভারত ও শ্রীলংকা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ নিয়ম রক্ষার ম্যাচে টস  ভারতের বিপক্ষে হেরে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পায় বাংলাদেশ। পাঁচটি পরিবর্তন নিয়ে সাজানো একাদশে দলের হয়ে ইনিংস শুরু করেন টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে অভিষেক হওয়া তানজিদ হাসান ও লিটন দাস।

বিস্তারিত আসছে.............

Link copied!