ডি কক ও ক্লাসেনে বিধ্বস্ত বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৩, ০৬:২৬ পিএম

ডি কক ও ক্লাসেনে বিধ্বস্ত বাংলাদেশ

কুইন্টন ডি কক (১৭৪) ও হেনরিক ক্লাসেনের (৯০) বিধ্বংসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ৩৮২ রান তুলেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের তোপের দিন ছিল আজ। 

দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করতে নেমে ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষের দিকে ডেভিড মিলার ১৫ বলে ৩৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার ইনিংসে পিলার বলা চলে ডি কক ও ক্লাসেনকে। 

চতুর্থ উইকেটে ১৪২ রানের জুটি তাদের। মার্করামের সঙ্গে তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি ডি ককের। মার্করাম আউট হন ৬৯ বলে ৬০ রানে।

বাংলাদেশের হাসান মাহমুদ ২ উইকেট নেন ৬৭ রান দিয়ে। বাংলাদেশের একজন বোলারও ১০ ওভার করতে পারেননি। ৭ জন বোলার ব্যবহার করেছে। 

ক্লাসেন ৪৯ বলে ৯০ রান করেন। ২টি চার ও ৮টি ছক্কার মার তার ইনিংসে। অন্যদিকে ডি কক ১৪০ বলের ইনিংসে ১৫টি চার ও ৭টি ছয় মেরেছেন। 

বিস্তারিত আসছে.................

Link copied!