বিশাল রান সামনে বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

মার্চ ৩১, ২০২৪, ০১:৪০ পিএম

বিশাল রান সামনে বাংলাদেশের

বিশাল রান বাংলাদেশের সামনে। শ্রীলংকা প্রথম ইনিংস শেষ করেছে ৫৩১ রানে। বাংলাদেশ চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৫ রান তুলেছে। 

বাংলাদেশ এখনও ৪৭৬ রানে পিছিয়ে রয়েছে। জাকির হাসান ২৮ ও তাইজুল ইসলাম (০) উইকেটে অপরাজিত রয়েছেন। ২ টেস্টের সিরিজ। শ্রীলংকা প্রথমটি জিতে ১-০ তে এগিয়ে রয়েছে।

শ্রীলংকার ইনিংসে কামিন্ডু ৯২ রানে অপরাজিত ছিলেন। ৯৩ রানে আউট হন কুশল মেন্ডিস। ধনঞ্জয় ৭০ রানে ফিরেছেন। 

 

Link copied!