প্রথমার্ধ্ব শেষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

মার্চ ২১, ২০২৪, ০৭:২৫ পিএম

প্রথমার্ধ্ব  শেষে ২ গোলে পিছিয়ে বাংলাদেশ

photo: collected

ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম লেগে তিন  মিনিটে ব্যবধানে ২ গোলে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। 

কুয়েত সিটির জাবের আল আহমাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪২ তম মিনিটে গোলরক্ষক মিতুল মারমা থেকে রিটার্ন বলকে জালে জড়ান ফিলিস্তিনের নাম্বার ইলাভেন ওদে দাব্বাঘ। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলকে জালে পাঠান শিহাব। 

বিগত কয়েক ম্যাচের মত আজও ৪-৪-২ ফর্মেশনে মাঠে নেমেছিল  বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে তপু বর্মণ দলে ফিরলেও সেরা একাদশে জায়গা হারিয়েছেন আনিসুর রহমান জিকো। তার অনুপস্থিতিতে গোলবার সামলানো মিতুল মারমার ওপরই ভরসা রেখেছিলেন হাভিয়ের কাবরেরা।

তবে প্রথম ৪০ মিনিট গোল হজমের হাত থেকে বাঁচতে পারলেও প্রথমার্ধের আগে তিন মিনিটের ব্যবধানে ২  গোল হজম করে পিছিয়ে পড়েন জামাল ভূঁয়ারা। 

 

Link copied!