সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৩:৩৭ পিএম
লাহোরে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে এসে তিনটি পরিবর্তন দলে ও চমক উপহার দিয়েছে টাইগাররা। ওপেনিংয়ে ব্যাট করতে নামেন নাইম শেখ ও মিরাজ।
পাল্লেকেলেতে প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ফলে টিকে থাকতে আজকের ম্যাচ বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই।
তানজিদ তামিম, মোস্তাফিজ ও মাহেদী বাদ। দলে এসেছেন শামীম পাটোয়ারী , হাসান মাহমুদ ও আফিফ হোসেন।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জারদান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজল হক ফারুকি ও মুজিব উর রহমান।