বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক কিছু লিখবেন না : সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২, ২০২৩, ১২:৪৯ পিএম

বাংলাদেশ দলকে নিয়ে নেতিবাচক কিছু লিখবেন না : সাইফউদ্দিন

ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ছিলেন সাইফউদ্দিন। দীর্ঘ চোটে জাতীয় দলের বাইরে তিনি। এই ভারত বিশ্বকাপে খেলতে পারছেন না। তবে বিশ্বকাপ ঘরে বসে দেখবেন। আর শুভকামনা জানিয়েছেন তিনি। 

‘স্ন্যাপস্টোর’ নামক একটি রিসেলার ব্র্যান্ড শপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইফুদ্দিন বলেন, যে ১৫ জন বিশ্বকাপ খেলতে গিয়েছে, আমাদের উচিত তাদেরকে সাপোর্ট করা। এখন আর সেই সময় নেই যে এদেরকে নিয়ে আমরা নেতিবাচক কিছু বলব।
নিজের ক্যারিয়ার নিয়ে বেশ চিন্তিত ডান এই অলরাউন্ডার । তিনি বলেন,  এই বিশ্বকাপের পরে জাতীয় দলের আরো শিডিউল আছে। টি-২০ বিশ্বকাপও সামনে আছে। এখন আমি নিজেকে গুছিয়ে নিচ্ছি। সামনের দিকে তাকিয়ে আছি। নিশ্চই পারফর্ম করলে আমার সুযোগ আসবে সামনের খেলাগুলোতে দলে ভেড়ার। আমি চেষ্টা করব ভালো কিছু করার এবং দলে ফেরার।“
সাইফউদ্দিন এখন ব্যস্ত সময় কাটান মিরপুরে। ফিটনেসের কাজ শেষে তিনি নেটে ব্যাট ও বল করবেন। বাংলাদেশ এখনও একজন পেস বোলিং অলরাউন্ডার পায়নি। তার অভাব জাতীয় দলে রয়েছেই। 

 

 

Link copied!