বাংলাদেশ কলকাতায় টস জিতে ব্যাটিং নিয়েছে। বিশ্বকাপে আর বাকি ৩ ম্যাচে ভাল করতে চান সাকিব আল হাসান। উইকেট দেখে তার ব্যাট করাই ভাল হবে বলে মনে করেন।
বাংলাদেশ দলে প্রবেশ করেছেন তাওহিদ হৃদয়। শেখ মাহেদীকে বসানো হয়েছে। একজন ব্যাটার বাড়ানো হয়েছে। বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে। সে বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়েছিল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, উসামা মির, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও হারিস রউফ।