এশিয়া কাপের দলে নাসুম আহমেদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৩:০৬ পিএম

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

কলম্বোয় এশিয়া কাপের ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। সুপার ফোরের এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। 

বাংলাদেশ দলে পরিবর্তন আসছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা। বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আজ। আর পয়েন্ট ভাগ হলে বাংলাদেশের বিপদ।

এশিয়া কাপের মঞ্চে এর আগে ১৬ বার মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানরা পেয়েছে ১৩ জয়। সব মিলিয়ে পরস্পরের বিপক্ষে ৫২ ওয়ানডে খেলেছে দু’দল। শ্রীলঙ্কা ৪১ ম্যাচ জিতলেও বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকী ২টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ আজ একটি পরিবর্তন করেছে। একজন বোলার বেশি নিয়েছে তারা। স্পিনার নাসুমকে দলে এনেছে তারা। 

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন দাশ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। 

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা, পাথুম নিসাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামরাবিক্রমা, মহেশ থিকসানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা ও কাসুন রাজিথা। 

 

Link copied!