ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশের ব্যাটিংয়ে আবার ধস

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৪, ০৬:৫৪ পিএম

বাংলাদেশের ব্যাটিংয়ে আবার ধস

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং সবচেয়ে বড় চিন্তার কারণ। নিউইয়র্কে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৬০ রানে। ১৮৩ রানের টার্গেটে বাংলাদেশ ৪১ রানে ৫ উইকেট হারায়। অবশেষে সাকিব ও মাহমুদউল্লাহর লড়াইয়ে ১২২ রান তোলে টাইগাররা। 

টস জিতে ভারত ব্যাটিং নিয়েছিল। পান্ট ৩২ বলে ৫৩ রান করে রিটায়ার্ড হার্ট হন। হার্দিক পান্ডিয়া ২৩ বলে ৪০ রানের ঝড় তোলেন। 

জবাবে বাংলাদেশের ব্যাটিং হতাশার চিত্র মেলে ধরে। সৌম্য সরকার (০) ও শান্ত(০) রানের খাতাই খুলতে পারেননি। লিটন দাস ৬ রানে আউট হন। সাকিব ও রিয়াদ মান বাঁচান। মাহমুদউল্লাহ ৪০ রানে রিটায়ার্ড হার্ট হন। সাকিব ২৮ রানে আউট হয়েছেন। 

মোস্তাফিজ ও তাসকিন এ ম্যাচ খেলেননি। ৮ জুন শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা খেলতে পারে। 

Link copied!