মে ৩, ২০২৪, ০৬:৩২ এএম
বাংলাদেশ ক্রিকেট দল এখনও টি টোয়েন্টি বিশ্বকাপের দল দেয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথমটি আজ শুক্রবার চট্টগ্রামে শুরু হচ্ছে। এই ম্যাচগুলোর পারফরম্যান্সে সেরা ক্রিকেটার বের করে আনতে বাংলাদেশ।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে। সিরিজের প্রথম ৩ ম্যাচ চট্টগ্রামে। পরের ২টি ঢাকায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচের আগে কথা বলেছেন। তিনি বলেন,‘ দরজায় কড়া নাড়ছে বিশ^কাপ। ফলে এই সিরিজটি আমাদের প্রস্তুতির মঞ্চ। গুরুত্বপূর্ণ হল, আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করবো এবং কিভাবে আমরা নিজেদের আত্মবিশ্বাসী করে তুলবো।’
বিশ্বকাপের দল নিয়েও তিনি কথা বলেন। এ ব্যাপারে শান্ত , ‘বিশ্বকাপের প্রস্তুতি আমাদের চিন্তায় থাকবে, পাশাাশি আমরা এই সিরিজ জিততে চাই এবং আমাদের প্রথম লক্ষ্য এটাই। সাধারণত যখন কোন প্রস্তুতি চলমান থাকে তখন দলগুলো পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। আমি মনে করি, কোন পরীক্ষা-নিরীক্ষা করার দরকার নেই কারণ এই দলে যে ১৫ জন খেলোয়াড় আছে, তারা এই জিম্বাবুয়ের দলকে হারানোর সামর্থ্য রাখে। আমি মনে করি, এই সিরিজ দিয়ে আমরা নিজেদের ভুলগুলো ধরতে পারবো এবং ভুল সংশোধন করার জন্য আমাদের সেখানেই বেশি নজর দেওয়া উচিত।’