শেষ ভাগে রবার্ট লেভানডভস্কি পেনাল্টিতে রোববার লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা।
আলেহান্দ্রো কাটেনার বিরুদ্ধে পোলিশ এই স্ট্রাইকার পেনাল্টি আদায় করে নেন। এই ঘটনায় ৮৪ মিনিটে কাটেনা লাল কার্ড দেখে মাঠত্যাগে বাধ্য হয়েছে। ফলে বাকি সময়টা ১০জন নিয়েই খেলতে হয়েছে স্বাগতিক ওসাসুনাকে।
প্রথমার্ধে জুলেস কুন্ডের হেডের গোলে এগিয়ে গিয়েছির বার্সেলোনা। ম্যাচ শেষের ১৫ মিনিট আগে চিমি আভিলা স্বাগতিকদের সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে বার্সা কোচ জাভি মাঠে নামান ধারে এবারের গ্রীষ্মে দলে আসা দুই পর্তুগীজ তারকা হুয়ায় ক্যান্সেলো ও হুয়াও ফেলিক্সকে। চার ম্যাচ পর শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের তুলনায় দুই পয়েন্ট ও জিরোনার তুলনায় গোল ব্যবধানে পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে কাতালান জায়ান্টরা।