কে হবেন ওয়ানডে অধিনায়ক

সাকিবের সঙ্গে কথা বলবে বোর্ড

স্পোর্টস ডেস্ক

আগস্ট ৫, ২০২৩, ১২:০২ এএম

সাকিবের সঙ্গে কথা বলবে বোর্ড

সাকিব আল হাসান টেস্ট ও টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক। এবার ওয়ানডে অধিনায়ক হতে পারেন তিনি। তবে এর আগে তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বসবে। আর তারপর সিদ্ধান্ত নেয়া হবে। 

সাকিব ছাড়া আর কোনো ভাল পথও ক্রিকেট বোর্ডের সামনে খোলা নেই। তামিম ইকবাল ওয়ানডে থেকে অবসর নিয়েছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে। বোর্ড চাইবে, একজন পরীক্ষিত ক্রিকেটারের হাতেই দায়িত্ব দিতে। সাকিবই দায়িত্ব নিতে যাচ্ছেন এবারে তেমন সন্দেহ থাকার কথা নয়। 

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, আমি দু-একজনের সঙ্গে কথা বলে ফাইনাল করবো। আর তার পর আপনাদের জানাতে পারবো।’

লিটন আফগানিস্তানের বিপক্ষে ২টি ম্যাচে দায়িত্বে ছিলেন। যেহেতু ‍বিশ্বকাপের বছর ও সময় বেশি নেই সেহেতু সাকিবকে দিয়ে নিশ্চিন্ত হতে চাইবে বোর্ড। সাকিব আল হাসান রাজি হবেন কিনা এটা একটা ব্যাপার। সেজন্য তার সাথে ক্রিকেট বোর্ড কথা বলবে। 

Link copied!