ট্রিপল সেঞ্চুরির পর ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক। ছবি : এক্স
মুলতানে পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ চলছে। এই টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৫৫৬ রান সংগ্রহ করে। আজ টেস্টের চতুর্থ দিন।
ইংল্যান্ড প্রথম ইনিংসে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছে আজ। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতেও নেমেছে।
জো রুট ২৬২ রানে আউট হন। আর হ্যারি ব্রুক করেছেন ৩১৭ রান। ৩২২ বলের ইনিংসে ২৯ টি চার ও ৩টি ছয় মেরেছেন।