ওয়ার্নারকে গার্ড অফ অনার দেন পাকিস্তানের ক্রিকেটাররা। ছবি বুধবার সিডনিতে তোলা
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন ডেভিড ওয়ার্নার। সিডনিতে পাকিস্তানের তৃতীয় টেস্ট শুরু হয়েছে। পাকিস্তান ৩১৩ রানে শেষ হওয়ার পর ওয়ার্নার ব্যাটিংয়ে নামেন। তিনি ৬ রানে অপরাজিত আছেন। বৃহস্পতিবার এই স্কোর কোথায় নেন সেটাই দেখার বিষয়।
সিডনি টেস্টের আগে ওয়ার্নার ওয়ানডে থেকে অবসর নেন। পাকিস্তানের সাথে এই ম্যাচ খেলে তিনি টেস্টও ছাড়বেন। এরপর শুধু তিনি টি টোয়েন্টিতে খেলবেন।
২০১১ সালের ডিসেম্বরে ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় পথচলা শুরু হয় ওয়ার্নারের। অভিষেক টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩ ও ১২ রান করেন তিনি। টেস্ট ক্যারিয়ারের শুরুটা ভালো না হলেও পরবর্তীতে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১১২* (চলমান) টেস্টে ২৬টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৪৪.৫৮ গড়ে ৮৭০১ রান করেছেন তিনি। অস্ট্রেলিয়া হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রহের তালিকায় পঞ্চমস্থানে আছেন ওয়ার্নার।