সাকিব আল হাসান অধিনায়কত্ব পেয়েছেন ওয়ানডেতে। বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টিতে তার দায়িত্ব রয়েছেই। তিন ফরম্যাটেই এখন দায়িত্ব তার কাছে। শ্রীলংকায় এখন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন। সেখানে জানান, অধিনায়কত্ব আমার কাছে নতুন নয়।
লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার সময় ব্যাটিং ইনিংসের পর তিনি উপস্থাপিকার প্রশ্নের জবাব দিয়েছেন। আর প্রশ্ন অধিনায়কত্ব নিয়েই। সাকিব বলেন,‘ এটা আসলে আমার জন্য নতুন কিছু নয়।’
২০১৯ বিশ্বকাপে ভাল খেলেন সাকিব। সেবার ইংল্যান্ডে বিশ্বকাপ ছিল। তিনি বলেন,‘ তবে আমাদের দলের জন্য ভালো একটা চ্যালেঞ্জ, এটা দেখানোর যে আমরা গত চার বছরে কতটা ভালো দল হয়ে উঠেছি। বিশ্বকাপে ভালো করার দারুণ একটা সুযোগ আমাদের সামনে।’