সহজ জয় পেয়েছে কুমিল্লা ছবি : ফেসবুক
তানভীর ইসলামের ঘুর্ণিতে বিপিএলে তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পাত্তাই পেল না এ ম্যাচে। ঢাকা পর্বে ভাল খেলতে চাইবে দলটি।
শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ৭ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তানভীর।
৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো কুমিল্লা। ৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে চট্টগ্রাম।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কুমিল্লার তানভীরের ঘুর্ণিতে পড়ে ৪৮ রানে ৫ উইকেট হারায় চট্টগ্রাম।