বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে ভুল রিভিউ নেয়। সেটা নিয়ে কলকাতা পুলিশ ট্রল করেছে এভাবে ছবি : কলকাতা পুলিশ
চট্টগ্রাম টেস্টে ভয়ঙ্কর ভুল করে বসেন বাংলাদেশের বোলার তাইজুল ও অধিনায়ক শান্ত। ব্যাটসম্যানের ব্যাটে বল লেগেছে। সেটা হাফ চান্স হওয়ারও সুযোগ নেই। তারপরও রিভিউ নিয়ে বসেন শান্ত। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। কলকাতা পুলিশও রসিকতা করেছে।
চট্টগ্রামে বাংলাদেশের হতাশার দিন গেছে। সহজে উইকেট পাচ্ছিল না শ্রীলংকার বিপক্ষে। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে। এ টেস্টে মরিয়া তারা ফেরার জন্য।
আর ব্যাটসম্যান তাইজুলের বল খেলতে নেমে আসেন পপিং ক্রিজ থেকে। ব্যাটের মাঝে লেগেছে। মাঠে আরও ফিল্ডার ছিলেন। আম্পায়ার আবেদন নাকচ করে দেন।
বাংলাদেশ অধিনায়ক শান্ত আবার রিভিউ নিয়ে বসেন। খুবই হাস্যকর ভুল ছিল এটি।