চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লামে মুখোমুখি হয়েছিলেন বেলারুশের টেনিস তারকা সাবালেঙ্কা এবং যুক্তরাষ্ট্রের কোকো গফ। ফ্লাশিং মিডো সাক্ষী রইল এক দুরন্ত প্রত্যাবর্তনের। পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন করে জয় ছিনিয়ে নিয়েছেন কোকো গফ।
ফাইনালে কোকো ২-৬, ৬-৩,৬-২ গেমে হারান সাবালেঙ্কাকে। অবিশ্বাস্য কামব্যাক। এই প্রথম কোনো নারী এককের কোনো গ্র্যান্ড স্লাম জিতলেন। আর সেটা ১৯ বছর বয়সে।
১৯৯৯ সালে বছর ১৮-র সেরেনা উইলিয়ামস ইউএস ওপেনের ফাইনালে মার্টিনা হিঙ্গিসকে হারিয়েছিলেন। শেষ বার টিন এজার হিসেবে সেরেনা জিতেছিলেন যুক্তরাষ্ট্র ওপেন।