লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে একটি উইকেট পান জেমস অ্যান্ডারসন। ছবি: এক্স
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ তিন টেস্ট সিরিজের প্রথমটি খেলতে নেমেছে লর্ডসে। আর এই টেস্ট খেলে অবসরে যাবেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১২১ রানে অলআউট হয়। গাস অ্যাটকিনসন ৭ উইকেট শিকার করেছেন। অ্যান্ডারসন ১টি উইকেট পেয়েছেন।
ইংল্যান্ড ৩ উইকেটে ১৮৯ রানে প্রথম দিন শেষ করেছে। রুট ১৫ ও ব্রুক ২৫ রানে অপরাজিত আছেন। অলি পোপ ৫৭ ও ক্রাউলি ৭৬ রানে আউট হয়েছেন।