সাকিব আল হাসানে ভরসা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি সাকিবের ক্রিকেটীয় ব্যস্ততা এখনো দেখছেন। আর অবাক হয়ে বলেছেন,‘ সাকিবের চেয়ে সিরিয়াস কেউ নেই।’
দেরিতে হলেও, সাকিবের মধ্যে লক্ষণীয় পরিবর্তন দেখেছেন পাপন। যা এই অলরাউন্ডারের উপর বিশ্বাস রাখতে আস্থা পেয়েছেন তিনি।
পাপন বলেন, ‘তার সম্ভাবনা নিয়ে কোন সন্দেহ ছিলো না। গত এক বছরে তার একটা জিনিস আমার খুব ভাল মনে হয়েছে.. ব্যক্তিগতভাবে সাকিবের সিরিয়ানেস নিয়ে নিয়ে আমার সন্দেহ ছিল। সে খেলবে কিনা-আমি ভাবছিলাম। এখন অন্যদের চেয়েও তাকে বেশি সিরিয়াস দেখছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি এবং সবগুলোতেই খেলছে সাকিব। কানাডায় গিয়েছিলো, এখন শ্রীলংকায় আছে। বিশে^র সকল ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের সেরাটা দিচ্ছে সে। সবসময়ই জিততে চায় সাকিব। এখন বিশ^কাপের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছে সাকিব। আমার মনে হয়, সে এখন পুরোপুরিভাবে ক্রিকেটে মনোযোগী আছে। এটি আমাদের জন্য অনেক বড় ব্যাপার। তার সামর্থ্য নিয়ে কখনও কোন সন্দেহ নেই।’